কলকাতায় গিয়ে নিজের অসুস্থ 'গুরুর' সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী!

কলকাতা, ৩ মে : রামকৃষ্ণ মিশনের স্বামীজি আত্মস্থানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে ৯ মে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীজি অসুস্থ। তাঁর সঙ্গে দেখা করতে ও তাঁর খোজখবর নিতেই কলকাতা যাচ্ছেন বলে মঠের তরফে জানানো হয়েছে।

রামকৃষ্ণ মিশনের সহকারি সচিব সুবীরানন্দ মহারাজ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "আত্মস্থানন্দ মহারাজকে নিজের গুরু হিসাবে মানেন মোদীজি। মহারাজের অনেক বয়স হয়েছে। এবং দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। সেই কারণেই মহারাজের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশষ করেছেন মোদীজি। যখন উভয় ব্যক্তিত্ব রাজকোটে ছিলেন, তখন মোদিজি উপদেশ নেওযার জন্য মহারাজের সঙ্গে দেখা করতেন।"

কলকাতায় গিয়ে নিজের অসুস্থ 'গুরুর' সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী!

আত্মস্থানন্দ মহারাজের বয়স এখন প্রায় ৯৭ বছর। বিভিন্ন বয়সজনিত রোগে ভুগছেন তিনি। মিশনের সভাপতি তিনি। গত ২১ ফেব্রুয়ারি থেকে তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি তিনি।

লোকসভা ভোটে জয়ের পর মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মহারাজ। একইসঙ্গে বেলুড় মঠে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন।

২০১৩ সালে যখন বেলুড় মঠে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তখন স্বামী বিবেকানন্দর ঘরে বেশ খানিকক্ষণ একান্তে সময় কাটিয়েছিলেন মোদী। ওই ঘরে নাকি ধ্যানেও বসেছিলেন তিনি।

কলকাতা সফরে ৩ টি সামাজিক নিরাপত্তা প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এগুলি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+