পঞ্চায়েত ভোটের আগেই বুধবার মোদী-মমতা বৈঠক! জেনে নিন বিস্তারিত

পঞ্চায়েত ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েত ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মের দেড়শো বছর পালন নিয়ে ২ মে সেই বৈঠক হবে দিল্লিতে। বৈঠকে থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেও।

পঞ্চায়েত ভোটের আগেই বুধবার মোদী-মমতা বৈঠক! জেনে নিন বিস্তারিত

২০১৯ সালে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে দেশ জুড়ে বছরভর বিভিন্ন অনুষ্ঠান পালনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। জন্ম সার্ধশতবর্ষ পালন করা হবে একবছর ধরে। বিদেশেও হবে অনুষ্ঠান। সেই অনুষ্ঠান কী ভাবে হবে, তার পরামর্শের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন প্রধানমন্ত্রী। ২০১৮-র ২ অক্টোবর অনুষ্ঠানের রূপরেখা প্রকাশ করবেন প্রাধনমন্ত্রী।

মহাত্মা গান্ধীর জন্মের দেড়শো বছর পালনের জন্য কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী ছাড়াও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের রাখা হয়েছে এই কমিটিতে। কমিটির সদস্য সংখ্যা ১১৪ জন। সূত্রের খবর অনুযায়ী, ২ মে বৈঠকে যোগ দিয়ে পরের দিন কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+