রাহুল সিনহার নির্বাচনী প্রচারে তৃণমূলের 'মোদী চোর হ্যায়' স্লোগান
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার ভোট প্রচারের মধ্যেই 'মোদী চোর হ্যায়' স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার ভোট প্রচারের মধ্যেই 'মোদী চোর হ্যায়' স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। গো-ব্যাক স্লোগান দেওয়া হয় রাহুল সিনহাকেও। ঘটনাকে ঘিরে সিঁথির মোড়ের কাছে মনীন্দ্র রোডে, দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার, সিথির মোড় সংলগ্ন এলাকা থেকে হুড খোলা গাড়িতে নির্বাচনী প্রচার শুরু করেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বৃষ্টির মধ্যেই গোটা কুড়ি গাড়ি বোঝাই বিজেপি কর্মী ও বাইক নিয়ে, কলকাতা কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কালীচরণ ঘোষ রোড, দমদম রোড, নর্দান এভিনিউ, ক্যাম্প বাগান, রাজা মনীন্দ্র রোড হয়ে তিন নম্বর ওয়ার্ডের বীরেন্দ্র নগর তথা মিল্ক কলোনিতে শেষ হয় রাহুল সিনহার প্রচার।
কিন্তু, তার আগে রাজা মনীন্দ্র রোডের বাইশ নম্বর বস্তির সামনে তৃণমূল কংগ্রেসের কিছু মহিলা ও পুরুষ কর্মী, নিজেদের দলের পতাকা নিয়ে রাহুল সিনহার গাড়ির সামনে জড়ো হয়ে, 'মোদী চোর হ্যায়' স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচার মিছিল গন্তব্যের দিকে এগোয়।












Click it and Unblock the Notifications