Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ মোদীর, পাল্টা নারদের ভিডিও দেখিয়ে কটাক্ষ কুণাল-শশীদের

দমদমের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দুর্নীতির অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদাকাণ্ডের ভিডিও দেখিয়ে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী শশী পাঁজা তীব্র আক্রমণ শানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এদিন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিরুদ্ধে নতুন বিলের কথা বলেন। যার ফলে ৩০ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব হারাতে হবে। তিনি এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রাক্তন মন্ত্রীদের উদাহরণ দেন।

প্রধানমন্ত্রীর এই আক্রমণের জবাবে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা এবং মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করেন। তাঁরা প্রধানমন্ত্রীকে তাঁর নিজের দলের নেতা শুভেন্দু অধিকারীর নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ দেখিয়ে পাল্টা প্রশ্ন করেন। তৃণমূল অভিযোগ করে, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও, তিনি এমন নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করছেন যারা নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।

তৃণমূল কংগ্রেস রাজ্যের বকেয়া তহবিল নিয়েও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে এবং অভিযোগ করেছে যে গুজরাত ও উত্তর প্রদেশে দুর্নীতির ঘটনা সত্ত্বেও সেখানে তহবিল বন্ধ করা হয় না, অথচ বাংলায় তা করা হয়। এছাড়া, পশ্চিমবঙ্গে কাজের সুযোগ না থাকার কারণে শ্রমিকদের ভিন রাজ্যে যাওয়ার বিষয়ে মোদীর মন্তব্যের উত্তরে তৃণমূল জানিয়েছে, এটি বহু বছর ধরে চলে আসা একটি ঘটনা। সবশেষে নরেন্দ্র মোদীর ২০২৬ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার মন্তব্যের জবাবে শশী পাঁজা বলেন, মোদী বারবার বাংলায় আসতে পারেন, কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+