'যে কোনও রূপে/পোশাকে আপনাকে স্বাগত' মোকাম্বোর 'বর্ণবিদ্বেষ' তরজায় ঝোপ বুঝে কোপ মারল এই রেস্তোরাঁ!

কলকাতা, ১৪ সেপ্টেম্বর : কারণটা ভাল না হলেও চর্চায় ঢুকে পড়েছে পার্ক স্ট্রিটের জনপ্রিয় রেস্তোরাঁ মোকাম্বো। অভিজাত এই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্ণবিদ্বেষের। আর সেখানেই ঝোপ বুঝে কোপটা মেরে দিয়েছে কলকাতারই আর এক জনপ্রিয় ফাইন ডাইনিং রেস্তোরাঁ চার্ণক'স।

সম্প্রতি চার্ণক'স রেস্তোরাঁর প্রোমোশন পোস্টারের একটি লেখা বেশ হইচই ফেলে দিয়েছে। পোস্টারে লেখা, "যে কোনও রূপে , যে কোনও পোশাকে আসুন, আপনি সবসময় স্বাগত" এই ক্যাচ লাইন চার্ণক'সকে ব্যবসায় কতটা লাভের গুড় খাওয়াতে পারবে সে বিষয়ে নিশ্চিত না হলেও মোকাম্বোকে খোঁচা দিয়েই চর্চায় ঢুকে পড়তে চাইছে এই রেস্তোরাঁ তা বুঝতে কারও বাকি নেই আর। ['নোংরা পোশাকের ড্রাইভার' সঙ্গে, তাই মহিলাকে ঢুকতে দিল না পার্ক স্ট্রিটের অভিজাত রেস্তোরাঁ!]

'যে কোনও রূপে/পোশাকে আসতে পারেন এখানে' মোকাম্বোর

প্রোমোশনের যুগ এটা। নিজের যত পাবলিসিটি করা যাবে ততই লাভ। আর নেগেটিভ হোক বা পজিটিভ সব পাবলিসিটিই কাজের তা ভালই বুঝতে পেরেছে চার্ণক'স কর্তৃপক্ষ। তাই তো ভুল কারণে সম্প্রতি চর্চায় চলে আসা মোকাম্বো বিতর্কে হাত সেঁকে নিতে চাইছে তারা।

উল্লেখ্য, সম্প্রতি দিলাসি হেম্মানির একটি ফেসবুক পোস্টে শোরগোল পরে যায়। যার সারমর্ম হল, কাজের খাতিরে বাইরে থেকে আসা এক মহিলা তাঁর ট্যাক্সি চালককে কৃতজ্ঞতা জানাতে মোকাম্বোয় ট্রিট দিতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু 'ড্রাইভারের' পরনের পোশাক দেখে তাঁকে ও ওই মহিলাকে ঢুকতেই দেওয়া হয়নি রেস্তোরাঁয়। এই পোস্টটি ঘিরে সোস্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। মোকাম্বোর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তোলা হয়।

'যে কোনও রূপে/পোশাকে আসতে পারেন এখানে' মোকাম্বোর

তবে মোকাম্বোর তরফে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, একটি ফেসবুক পোস্ট ঘিরে যে হইচই শুরু হয়েছে এবং তাতে মোকাম্বোর নাম করে যে কমেন্ট পরছে তা ফেক আইডি থেকে করা হচ্ছে। মোকাম্বোর সোস্যাল মিডিয়া পেজ ছিল না। সোস্যাল মিডিয়ার বিতর্কের জবাব দিতে নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে। মোকাম্বো কোনওরকম জাতি,ধর্ম, লিঙ্গে ভেদাভেদে বিশ্বাসী নয়। যে ঘটনা ঘিরে এক হইচই তা নিয়ে ইতিমধ্যেই আভ্যন্তরীন তদন্ত শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি সত্য সামনে আসবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

তবে মোকাম্বো যাই বলুক না কেন, তাতে চিঁড়ে ভিজছে না। সোস্যাল মিডিয়া য় নিন্দার রব এখনও স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+