গ্রিল কেটে ল্যাপটপ-মোবাইল চুরি যাদবপুরে, আতঙ্কে বাড়ি ছাড়লেন গবেষক-ছাত্রী
খাস কলকাতার বুকে গ্রিল কেটে চুরির ঘটনা। চোর ঘরে ঢুকে গবেষক ছাত্রীর ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা নিয়ে চম্পট দিল। এই ঘটনার পরই চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়েছেন গবেষক ছাত্রী।
কলকাতা, ২৭ জানুয়ারি : খাস কলকাতার বুকে গ্রিল কেটে চুরির ঘটনা। চোর ঘরে ঢুকে গবেষক ছাত্রীর ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা নিয়ে চম্পট দিল। এই ঘটনার পরই চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়েছেন গবেষক ছাত্রী।[৪৮ লক্ষ টাকার বিদ্যুৎ চুরির অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে!]
নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসীও। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।[#Note বাতিলের সিদ্ধান্তের পর একটাও চুরি হয়নি দেশের এই রাজ্যে]

যাদবপুরের বিধানপল্লির মহেন্দ্রনগরের ঘটনা। ৮বি বাসস্ট্যান্ডের সংলগ্ন মহেন্দ্রনগরের একটি বাড়িতে একাই থাকতেন গবেষক-ছাত্রী মৌমিতা। ঘুম ভেঙে দেখেন রান্নাঘরের গ্রিল কাটা। তাঁর মোবাইল ল১আপটপ, নগট টাকা খোয়া গিয়েছে। প্রথমে হতভম্ব হয়ে পড়েছিলেন ছাত্রী। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।[৭০টি চুরি : বিশ্ব সংষ্কৃতি উৎসব শেষে নাজেহাল দিল্লি পুলিশ]
এরপরই যাদবপুর থানার শরণাপন্ন হন তিনি। লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্তও শুরু করেছে। কিড়ন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে এইভাবে চুরির ঘটনায় আতঙ্কগ্রস্ত ছাত্রী। তিনি বাড়ি ছেড়েছেন ভয়ে। আশ্রয় নিয়েছেন এক বান্ধবীর বাড়িতে। কেন খাস কলকাতার হুকে আইন-শৃঙ্খলার এই অবনতি? এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।[তৃণমূলের টাকা চুরি!]












Click it and Unblock the Notifications