Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার সুরক্ষায় মোবাইল অ্যাপ! কীভাবে কাজ করবে সেটি

সুষ্ঠ ভাবে মাধ্যমিক পরীক্ষা করাতে মরিয়া পর্ষদ। শিক্ষা ক্ষেত্রে একের পর এক কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এই অবস্থায় নতুন করে আরও কোনও বিতর্ক নয়। আর সেই কারণেই কি এই সিদ্ধান্ত?

Madhyamik Exam 2023: চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কয়েক হাজার পরীক্ষার্থীর জীবনে প্রথম বড় পরীক্ষা। তবে গত কয়েক বছর ধরে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যাওয়াটা কার্যত মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পর্ষদের কাছে।

মাধ্যমিক পরীক্ষার সুরক্ষায় মোবাইল অ্যাপ!

যদিও একাধিক ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়। এমনকি পরীক্ষা কেন্দ্রগুলির (Madyamik Exam 2023) আশেপাশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পর্যন্ত। কিন্তু এরপরেও অনেক সময়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পর্ষদকে। এই অবস্থায় এবার আরও কড়া পর্ষদ। মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত নজরদারি করা হবে। আর তা একেবারে কেন্দ্রীয় ভাবে করা হবে বলে জানা যাচ্ছে।

নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পর্ষদে একটু উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর সেখানে অ্যাপের মাধ্যমে নজরদারির বিষয়টি চূড়ান্ত হয়। আর এরপরেই পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে খবর। স্কুলগুলিকে এই বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

বিশেষ করে কীভাবে এই অ্যাপ ব্যবহার করা হবে সেই সংক্রান্ত ট্রেনিং স্কুলগুলিকে (Exam 2023) দেওয়া হবে বলে জানা যাচ্ছে। মূলত প্রশ্নপত্র কখন স্কুলে এল, প্রশ্নপত্রের প্যাকেট কখন খোলা হল সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে পর্ষদে কাছে পৌঁছে যাবে। শুধু তাই নয়, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যও এই অ্যাপের মাধ্যমে পাওয়া সম্ভব বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, করোনার পর এবারই প্রথম স্বাভাবিক পরিবেশে পরীক্ষা হতে চলেছে। বলে রাখা প্রয়োজন, এই বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। পরীক্ষা হবে ২৩, ২৪, ২৫, এরপর ২৭ তারিখের পরীক্ষা বাতিল হচ্ছে। এরপর পরীক্ষা হবে ২৮, ১ মার্চ, ২ মার্চ , তিন মার্চ এবং চার মার্চ।

তবে আগের রুটিন অনুযায়ী ২৭ তারিখ পরীক্ষা ছিল। তবে সেদিন উপ নির্বাচন থাকায় শেষ মুহূর্তে বদলে যায় রুটিন। আর নতুন রুটিন অনুযায়ী ২৭ তারিখ পরীক্ষা হচ্ছে ১ তারিখ। অন্যদিকে প্রতিদিন ১১ টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা চলবে তিনটে পর্যন্ত। প্রায় তিন ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। এবারও প্রায় রেকর্ড সংখ্যায় ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বলে জানা যাচ্ছে।

ফলে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই সুরক্ষা ক্ষেত্রে আরও আঁটসাঁট করতে চলেছে পর্ষদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+