রাজ্য বিধানসভায় কংগ্রেস বিধায়কের গলায় 'জয় শ্রীরাম' স্লোগান! সতর্ক করলেন মান্নান
বিধানসভায় ফের জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্ক। সূত্রের খবর অনুযায়ী, অধিবেশন চলাকালীন স্লোগান দেন আদতে কংগ্রেসের টিকিটে নির্বাচিত, বর্তমানে বিজেপিতে যোগদেওয়া দুলাল বর।
বিধানসভায় ফের 'জয় শ্রীরাম' স্লোগান ঘিরে বিতর্ক তৈরি হল। সূত্রের খবর অনুযায়ী, অধিবেশন চলাকালীন এই স্লোগান দেন আদতে কংগ্রেসের টিকিটে নির্বাচিত, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর। এই স্লোগান শুনে ক্ষেপে যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর অনুযায়ী, এরকম করলে তাঁকে আর কংগ্রেসের ঘরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আব্দুল মান্নান।

দুলাল বরের অবস্থান
২০০৬ সালে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন দুলাল বর। ২০১১ সালে তাঁকে আর টিকিট দেওয়া হয়নি। ২০১৬-র ভোটের আগে তিনি কংগ্রেসে যোগ দেন এবং সেই কেন্দ্র থেকে জয়ী হয়। এরপর তিনি ফের তৃণমূলে যোগ দিয়েছেন বলে শোনা গিয়েছেন। দিন কয়েক আগে তিনি বিজেপিতে যোগ দেন। কিন্তু খাতায় কলমে তিনি এখনও কংগ্রেস বিধায়ক হিসেবেই রয়ে গিয়েছেন। তিনি বর্তমানে কংগ্রেসের পরিষদীয় দলের ঘরেই বসেন।

জয় শ্রীরাম স্লোগানে ক্ষিপ্ত মমতা
মেদিনীপুরে গিয়ে ভোট প্রচার থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে কয়েকজন যুবক জয় শ্রীরাম স্লোগন দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে গিয়ে সেই যুবকদের তাড়া করেন। রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী এই ঘটনার সমালোচনা করেছিলেন। ভোটের পর ভাটপাড়া যাওয়ার পথে জায়গায় জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। বেশ কয়েকবার তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন।

বিধানসভায় শপথে জয় শ্রীরাম স্লোগান
এবারের বিধানসভার উপনির্বাচনে রাজ্যে শক্তি বেড়েছে বিজেপির। মালদহের হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু শপথ গ্রহণের সময় জয় শ্রীরাম স্লোগান দেন। বিধায়কদেরপাল্টা ইদ্রিশ আলি জয় হিন্দ স্লোগান দেন। এনিয়ে সতর্ক করে দেন স্পিকার। শপথ গ্রহণের জন্য যে ফর্মাট রয়েছে, শুধু সেটুকুই বলতে হবে। বাড়তি কিছু বলা যাবে না।












Click it and Unblock the Notifications