Mithun Chakroborty: কেমন আছেন মিঠুন চক্রবর্তী? আজই কি হাসপাতাল থেকে ছুটি

ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। তবে গতকাল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তাহলেকি অভিনেতাকে আজই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

গতকাল শ্যুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিিন। মিঠুন চক্রবর্তীর চিকিৎসায় মেডিকেল িটম তৈরি করেছে সেই বেসরকারি হাসপাতাল।

Mithun Chakroborty

গতকাল তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ চক্রবর্তী থেকে শুরু করে অভিনেতা দেব। রাজ চক্রবর্তী হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে দেখে এসে জানিয়েছিলেন এখন অনেকটাই ভাল আছেন অভিনেতা। হয়তো রবিবারই চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে।

গতকাল সন্ধেবেলা চিকিৎসকদের পক্ষ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। তাতে বলা হয় ব্রেনস্ট্রোকে আক্রান্ত অভিনেতা। এখন সম্পূর্ণ স্থিতিশীল তিনি। তাঁর সম্পূর্ণ জ্ঞান রয়েছে। অভিনেতার ইসকিমিক স্ট্রোক হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ইতিমধ্যেই অভিনেতার এমআরআই করা হয়েছে। কোথায় ব্লকেজ রয়েছে জানতেই এমআরআই করা হয়।

শনিবার সকালে ছবির শ্যুটিং করছিলেন মিঠুন চক্রবর্তী। তখনই হঠাৎ তিনি বুঝতে পারেন তাঁর ডান হাত অবস হয়ে আসছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী তাঁকে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নিয়েছিলেন।

নিউরো আইসিইউকে রাখা হয়েছিল অভিনেতাকে। ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। তারপরে তাঁকে আইসিইউ থেকে বের করে কেবিনে স্থানান্তরিত করা হয়। রাজ চক্রবর্তী দেখে এসে জানান তিনি অনেকটাই সুস্থ রয়েছেন আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এখনও চিকিৎসকরা বা হাসপাতালের পক্ষ থেকে কোনও খবর জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+