'দেবকে ভয় দেখাতে চেয়েছিল', প্রজাপতি বিতর্কে পারদ চড়ালেন মিঠুন
'দেবকে ভয় দেখাতে চেয়েছিল', প্রজাপতি বিতর্কে পারদ চড়ালেন মিঠুন
'দেবকে ভয় দেখাতে চেয়েছিল ওরা', আবার প্রজাপতি ছবি বিতর্কে পারদ চড়ালেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি হতে দেওয়া হয়নি প্রজাপতি ছবিটিকে। মিঠুন চক্রবর্তী রয়েছেন বলেই নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল বিজেপি। অভিনেতা দেবও এই নিয়ে সরব হয়েছিলেন। সোমবার প্রজাপতি ছবি নিয়ে মিঠুন চক্রবর্তী আবারও বলেছেন, নন্দনে মুক্তি না পেলেও মানুষ হইহই করে টিকিট কেটে ছবি দেখছে এটাই আসল জবাব।

বিতর্ক চড়ালেন মিঠুন
প্রজাপতি সিনেমা নিয়ে ফের বিতর্কে পারদ চড়ালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার শহরের একটি প্রেক্ষিগৃহে প্রজাপতি ছবির ২৫ দিন পূরণ উপলক্ষ্যে সেলিব্রেশনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ছিলেন অভিনেতা দেবও। সেখানেই মিঠুন চক্রবর্তী বলেন, 'দেবকে ওরা ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।' নন্দনে মুক্তি পেতে না দিলেও মানুষ অন্য হলে গিয়ে টিকিট েকটে সিনেমা দেখছেন। এটাই তাঁদের কাছে বড় পাওনা বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। সেই সঙ্গে অভিনেতা দেবকে পাশে নিয়ে তিনি বলেছেন, যাঁরা দেবকে ভয় দেখাতে চেয়েছিল তাদের জবাব দিয়ে দিয়েছে দেব।

প্রজাপতি বিতর্ক
মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনিত প্রজাপতি ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী অভিনেতা হওয়ার পাশাপাশি বিজেপি নেতাও। একুশের ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্য দিকে অভিনেতা দেব আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ। কাজেই এদের নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। একই ছবিতে দুই বিরুদ্ধে রাজনৈতিক দলের নেতার কাজ করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মিঠুন চক্রবর্তীর অভিনয় করার জন্য নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি প্রজাপতি ছবিকে। এই নিেয় প্রথমে মুখ খুলেছিলেন অভিনেতা দেব। তারপরেই প্রবল রাজনৈতিক চাপান উতোর শুরু হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিনোদন নিয়েও রাজনীতি করছে শাসক দল। মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলে তাঁর ছবি মুক্তি পেতে দেওয়া হয়নি নন্দনে।

কুণাল ঘোষের কটাক্ষ
মিঠুন চক্রবর্তীকে এই নিয়ে আক্রমণ বিঁধেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন মিঠুন চক্রবর্তীর জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করলে আরও ভাল হত ছবিটি। তারপরেই মিঠুন চক্রবর্তী ত্রিপুরা সফরের সময় পাল্টা তোপ দেগেছিলেন কুণাল ঘোষের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন চক্রান্ত করে তাঁর ছবি ফ্লপ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু কিছুই করতে পারেনি। এমনকী কুনাল ঘোষকে এলিতেলি গঙ্গারাম বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

দেবকে নিয়ে জল্পনা
প্রজাপতি ছবি নন্দনে মুক্তি হতে না দেওয়া এবং তাই নিয়ে প্রকাশ্যে দেবের মুখ খোলা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি দেব বেসুরো গাইতে শুরু করেছেন। সামনেই লোকসভা ভোট তার আগে কি দলবদলের পথে পা বাড়াবেন তিনি এই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আবার বিরোধী দলের নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও দেব নিজেই সেই জল্পনা জল ঢেলে দিয়েছেন।












Click it and Unblock the Notifications