পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, পুলিশের উপর ভরসা নেই? হাইকোর্টের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

বন্ধুর বাড়ি যাচ্ছি বলে পাঁচ বছর আগে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। তার আর ঘরে ফেরেনি। বছর ত্রিশের নিখোঁজ ছেলের সন্ধান পেতে এবার আদালতের দরজায় বৃদ্ধ বাবা মা।

আগে ছেলেকে খুঁজে পেতে স্থানীয় থানা, সিআইডি অনেক কিছুর দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ দম্পতি। কিন্তু ফল কিছুই হয়নি। উলটে বার বার প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে। এবার আরও একবার ছেলেকে ফিরে পাওয়ার আশা বুকে বেঁধেছেন তারা।

highcourt

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। নিখোঁজ ছেলের সন্ধান পেতে মামলায় সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। এর আগে এই নিয়ে রিপোর্ট তলব করেছিল আদালত। কিন্তু হাইকোর্টের বিচার্য বিষয় বদল হওয়ায় নতুন বেঞ্চে ফের শুনানি হবে। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে।

আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা কাঞ্চন সরকার। বাবা কার্তিক সরকার অবসরপ্রাপ্ত সরকারি ব্যাঙ্ক কর্মী। ২০১৯ সালে বন্ধুর বাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কাঞ্চন। তারপর আর খোঁজ পাওয়া যায়নি।

হঠাৎ মাঝে এক দিন তাঁর বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপ আসে। ছেলের মুক্তিপণ বাবদ ২০ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগ, চেনা লোকই মেসেজ করে। বারাসত থানায় অভিযোগ জানানো হয়। বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ হোয়াটসঅ্যাপের সূত্র ধরে একজনকে গ্রেফতার করে।

কিন্তু ওই পর্যন্তই। আসল অভিযুক্ত পলাতক। এই যুক্তিতে ধৃত ছাড়া পেয়ে যায়। আর সেই থেকে বৃদ্ধ বাবা ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায়। অভিযোগ, হারানো ছেলেকে খুঁজে দেওয়ার নামে প্রতারণা চলছে। কখনও কোনও আইনজীবী ছেলে খুঁজে দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন ছয় লক্ষ টাকা। অভিযোগ, দফায় দফায় পুলিশও হাতিয়েছে মোটা টাকা।

আরও এক বার চোয়াল শক্ত করে আদালতের দ্বারস্থ ওই দম্পতি। ছেলেকে ফিরে পেতে মরিয়া তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+