দিলীপ ঘোষের গাড়িতে ইট! বিজেপির অভিযোগ শাসকের দিকে

দিলীপ ঘোষের গাড়িতে ইট। রবিবার সল্টলেকে দিলীপ ঘোষের বাড়ির বাইরে রাখা গাড়ি লক্ষ্য করে কে বা কারা ইট ছোড়ে।

দিলীপ ঘোষের গাড়িতে ইট। রবিবার সল্টলেকে দিলীপ ঘোষের বাড়ির বাইরে রাখা গাড়ি লক্ষ্য করে কে বা কারা ইট ছোড়ে। ইটের আঘাতে গাড়ির সামনের কাঁচ ফেটে যায়। ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দিলীপ ঘোষের গাড়িতে ইট! বিজেপির অভিযোগ শাসকের দিকে

রবিবার সকালে দুটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। সিঙুরে বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালির উদ্বোধন। পরের অনুষ্ঠানটি ছিল ভদ্রেশ্বরে মন কি বাত-অনুষ্ঠান। সল্টলেকের বাড়ি থেকে সেই অনুষ্ঠানগুলিতে রওনা দেওয়ার আগেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

দিলীপ ঘোষের গাড়িতে ইট! বিজেপির অভিযোগ শাসকের দিকে

সূত্রের খবর অনুযায়ী, যে সময় গাড়িতে ইট ছোড়া হয়, সেই সময় গাড়িতে ছিলেন না দিলীপ ঘোষ। বিজেপির তরফে ঘটনার পিছনে শাসকদলের যোগসাজসের অভিযোগ করা হয়েছে। এর আগে দার্জিলিং-এ দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারপর কাঁথি এবং ডানকুনিতেও দিলীপ ঘোষের গাড়িকে হামলার ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+