ফের অশান্ত নন্দীগ্রাম! আশঙ্কাজনক মমতার দলের নেতাকে আনা হল কলকাতায়
নন্দীগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে আসা হল কলকাতায়। শনিবার রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা শেখ রুকুমুদ্দিন। তাঁকে প্রথমে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নন্দীগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে আসা হল কলকাতায়। শনিবার রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা শেখ রুকুমুদ্দিন। তাঁকে প্রথমে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। পরে গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানা গিয়েছে।

ফের অশান্ত নন্দীগ্রাম। দুষ্কৃতীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি নন্দীগ্রামের তেরপেখ্যা বয়াল ১ নম্বর অঞ্চলের নেতা শেখ রুকুমুদ্দিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বাজার থেকে বাড়ি ফেরছিলেন। সেই সময় পিছন থেকে অপর একটি বাইকে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। দুটি গুলি লাগে ওই তৃণমূল নেতার গায়ে। একটি গুলি লাগে পিঠের নিচের দিকে। মাটিতে পড়ে যান ওই নেতা।
গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে যান। তাঁরাই ওই নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক সেবিষয়ে কোনও মন্তব্যে রাজি হয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।
বছরখানের আগে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা সমর মাইতির।












Click it and Unblock the Notifications