মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দুঃসাহসিক ডাকাতি! ফ্ল্যাটের তালা ভেঙে গান পয়েন্টে গয়না লুঠ, দেখুন ভিডিও

ভোর রাতে ভবানীপুরে দুঃসাহসিক ডাকাতি। কমপক্ষে ৪ জন দুষ্কৃতী হানা দেয় বলে অভিযোগ। মাথায় বন্দুক ঠেকিয়ে গয়না লুঠের অভিযোগ। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ।

ভবানীপুরের গাঁজা পার্কের কাছে আনন্দ ব্যানার্জি লেনের আবাসনের বাসিন্দা ব্যবসায়ী মোহন গুপ্তা। বৃহস্পতিবার ভোর রাতে কমপক্ষে ৪ জনের দুষ্কৃতী দল সেখানে হানা দেয় বলে অভিযোগ। মুখে কাপড় বেঁধে দুষ্কৃতীরা সেখানে গিয়েছিল বলে জানিয়েছেন, বাড়ির মহিলারা।

দুষ্কৃতীরা আবাসনের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর সোজা তিনতলায় ব্যবসায়ী মোহন গুপ্তার ফ্ল্যাটের কলিং বেল বাজাতে থাকে। রাত ৩ টে ২০ নাগাদ হওয়া এই দুষ্কৃতী হানায় দরজা খুলে দেন গৃহকর্তী। মহিলাদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট শুরু করে হানাদাররা। প্রথমে বাড়ির মহিলাদের থেকে গয়না নেওয়া হয়। পরে দামি ক্যামেরাও নেয় তারা।

দুষ্কৃতীরা ঠিক জায়গায় হানা দিয়েছে কিনা, তা নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করছিল বলে জানিয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা।

ফ্ল্যাটের অন্য ঘরে ছিলেন ব্যবসায়ী মোহন গুপ্তার স্ত্রী। তিনি বিষয়টি বুঝতে পেরে নিজের ঘরের দরপজা বন্ধ করে দেন। পুলিশকেও খবর দেন তিনি। তবে পুলিশ পৌঁছনোর আগেই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দুঃসাহসিক ডাকাতি! ফ্ল্যাটের তালা ভেঙে গান পয়েন্টে গয়না লুঠ, দেখুন ভিডিও

দিনে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পদস্থ আধিকারিকরা। যান ডাকাতি দমন শাখার আধিকারিকরাও।

তবে মুখ্যমন্ত্রী কেন্দ্রেই এবং বাড়ির খুব কাছেই এই দুষ্কৃতী হানার ঘটনায় অনেকেই বিষ্মিত। পুলিশের নজরদারিতেই কোথাও গাফিলতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+