রাতে জানলা দিয়ে গুলি! আশঙ্কাজনক তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

পঞ্চায়েত নির্বাচনের আগে আক্রান্ত তৃণমূল কর্মী। ঘটনাটি বনগাঁ মহকুমার গোপালনগরের সুন্দরপুরের। । বৃহস্পতিবার গভীর রাতে ঘউমন্ত অবস্থায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

পঞ্চায়েত নির্বাচনের আগে আক্রান্ত তৃণমূল কর্মী। ঘটনাটি বনগাঁ মহকুমার গোপালনগরের সুন্দরপুরের। । বৃহস্পতিবার গভীর রাতে ঘউমন্ত অবস্থায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে ভর্তি করানো হয়েছে আরজি কর হাসপাতালে।

আক্রান্ত তৃণমূলকর্মী! রাতে জানলা দিয়ে গুলি

গভীর রাতে স্বভাবতই উত্তর ২৪ পরগনার গোপালনগরের সুন্দরপুরের বাড়িতে ঘুমোচ্ছিলেন তৃণমূল কর্মী অজিত দেবনাথ। জানলা দিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জানা গিয়েছে গুলি লাগে পায়ে। গুলিতে আহত হন অজিত দেবনাথের স্ত্রী। দুজনকেই প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অজিত দেবনাথকে ভোরে নিয়ে যাওয়া হয় আরজি করে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও বুলেট পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

ঘটনা নিয়ে তৃণমূলের তরফে দায় চাপানো হয়েছে বিজেপি ও সিপিএম-এর দিকে। যদি বিরোধীরা আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই আক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+