ব্যস্ত স্টেশনে বধূকে ধরে টানাটানি, ধর্ষণের হুমকি! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্যস্ত স্টেশনে স্বামীর সামনেই গৃহবধূর শ্লীলতাহানি। এমন কী ধর্ষণেরও হুমকির অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে।

ব্যস্ত স্টেশনে স্বামীর সামনেই গৃহবধূর শ্লীলতাহানি। এমন কী ধর্ষণেরও হুমকির অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। সহযাত্রীরা এগিয়ে আসেননি বলে অভিযোগ। রাতেই দমদম জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি।

 ব্যস্ত স্টেশনে বধূকে ধরে টানাটানি, ধর্ষণের হুমকি! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বুধবার রাত সাড়ে দশটা। বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে দাঁড়িয়ে দম্পতি। সেই সময় তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তা দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে সাত-আটজন যুবক। তারা মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। ওই দম্পত্তি যে স্বামী-স্ত্রী সেই প্রমাণ চায় মত্ত যুবকরা। দম্পতি সেই প্রমাণ দেখানানি। এই সময় ওই যুবকরা দম্পতিকে মারধর করে। অভিযোগ সেই সময় মত্ত যুবকরা বধূকে স্টেশন লাগোয়া জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। জঙ্গে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। সেই সময় স্বামী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

কোনও ক্রমে সাত-আটজন মত্ত দুষ্কৃতির সঙ্গে লড়াই করে স্ত্রীকে উদ্ধার করেন স্বামী। পুরো ঘটনার সময়ে স্টেশনে বহু যাত্রীর উপস্থিতি সত্ত্বেও কেউ কোনও কথা বলেননি বলে জানা গিয়েছে। এমন কী স্টেশন চত্বরে থাকা এক পুলিশকর্মী ঘটনাটি মিটিয়ে নিতে বলেন বলে অভিযোগ।
দুষ্কৃতীরা চলে গেলে অন্য যাত্রীরা এগিয়ে আসেন। নিরাপত্তার দাবিতে স্টেশন মাস্টারের কাছে সরব হন তাঁরা। বধুকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর দমদম জিআরপিতে গিয়ে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+