বেহালার প্রফুল্ল সেন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব! গুলি চালানোর অভিযোগ

বেহালায় কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী তাণ্ডব।

বেহালায় কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী তাণ্ডব। সূত্রের খবর অনুযায়ী, পশুপতি ভট্টাচার্য রোডের প্রফুল্ল সেন কলোনিতে এক সিন্ডিকেট ব্যবসায়ী বাবুন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গী সাথীরা এক যুবককে মারদর করে বলে অভিযোগ। পরে ওই যুবককে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

বেহালার প্রফুল্ল সেন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব! গুলি চালানোর অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুন বন্দ্যোপাধ্যায় তার দলবদল নিয়ে প্রায়ই পাড়ার মধ্যে ঝামেলা করে। রবিবার রাতেও সেরকমই একটি ঘটনা ঘটে। ওই যুবককে মারধরে পাশাপাশি পাড়ার মধ্যে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।

এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাধা দিতে গেলে বেশ কয়েকজন আহত হয়। চোখে এবং পায়ে আঘাত লাগা অবস্থায় এক যুবক ভর্তি বিদ্যাসাগর হাসপাতালে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+