রাজারহাটে ওলা ক্যাবে নাবালিকার শ্লীলতাহানি, অপহরণের অভিযোগ দায়ের

রাজারহাটে ওলা ক্যাবের একটি গাড়িতে করে সারারাত ধরে নাবালিকার উপরে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে এক যুবক ও তার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তের নাম রকি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কলকাতা, ১৮ ডিসেম্বর : রাজারহাটে ওলা ক্যাবের একটি গাড়িতে করে সারারাত ধরে নাবালিকার উপরে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে এক যুবক ও তার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তের নাম রকি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, পেশায় ওলা ক্যাব চালায় রকি। সে নাবালিকার পূর্বপরিচিত। শনিবার রাত ১ টা নাগাদ সে মেয়েটির রাজারহাটের রায়গাছির বাড়ির সামনে এসে মোবাইলে ফোন করে।

রাজারহাটে ওলা ক্যাবে নাবালিকার শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা

নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে এলে রকি ও তার দুই বন্ধু জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। অভিযোগ, এরপর রাজারহাটের বিভিন্ন রাস্তায় ঘুরে বেরিয়ে চলন্ত গাড়িতেই মেয়েটির উপরে শারীরিক নির্যাতন চালানো হয়।

ঘটনা বুঝে চিনার পার্কের সামনে আসতেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় মেয়েটি। এদিকে বিপদ বুঝে অভিযুক্তরা গাড়ি নিয়ে চম্পট দেয়। নাবালিকা তারপরে পুলিশকে বিষয়টি জানালে ভ্যানে চাপিয়ে পুলিশই তাকে বাড়ি ফেরত দিয়ে যায়।

অভিযুক্ত রকি ও তার বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শ্লীলতাহানি ও নাবালিকা অপহরণের মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+