নাবালিকাকে ২ মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়
নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি টালিগঞ্জের কালিয়া কলোনির। অভিযুক্ত নারায়ণ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি টালিগঞ্জের কালিয়া কলোনির। অভিযুক্ত নারায়ণ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেশী প্রৌঢ় নারায়ণ সর্দার। তাকে দাদু বলেই ডাকত নাবালিকা। অভিযোগ দুমাসের বেশি সময় ধরে কালিয়া কলোনির ওই নাবালিকার ওপর যৌন নির্যাচন চালিয়েছেন নারায়ণ সর্দার। শুধু নির্যাচন চালানোই নয়, নাবালিকা যাতে ঘটনার কথা কাউকে না জানায়, সেই জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।
শনিবার রাতে শারীরিক সমস্যার শুরু হতেই নির্যাতনের কথা প্রকাশ্যে আসে। থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত নারায়ণ সর্দারকে। ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা করা হয়েছে।
নির্যাতিতা নাবালিকার চিকিৎসা চলছে এমআর বাঙুর হাসপাতালে।












Click it and Unblock the Notifications