নাবালিকা নিখোঁজের মামলায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট
নাবালিকা নিখোঁজের মামলায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট
দেড় বছরেও উদ্ধার হল না পূর্ব মেদিনীপুরের নিখোঁজ নাবালিকা ! সোমবার নাবালিকা নিখোঁজের মামলায় পুলিশি তদন্ত নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এন্টি ট্রাফিকিং ইউনিটকে ১০ দিনের মাথায় ওই নাবালিকা উদ্ধারে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

এদিন মামলাকারী বটেশ্বর মাইতির আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায় জানান, ২০১৮ র অক্টোবর মাসে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় পূর্ব মেদিনীপুরের রাম নগর থানা এলাকার এক নবম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই নিখোঁজ নাবালিকার পরিবার।
পরিবারের দাবি, সেদিন বিকেলে তার মেয়ের সহপাঠীরা দেখে চার জন ওকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। অসিত গিরি নামে স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের সত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। তার বাবা মা গ্রেফতার হলেও পরে ছাড়া পেয়ে যান।
তদন্তের অগ্রগতি না দেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নাবালিকার পরিবার।
ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আইনজীবীর দাবি, গত বছর ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট জেলার পুলিশ সুপারকে নিখোঁজ নাবালিকার উদ্ধারের নির্দেশ দিলেও জেলা পুলিশ সুপার তাকে অনুসন্ধান করতে ব্যার্থ হয়। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে একধিক নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। মামলা না তুলে নিলে মেয়েকে খুন করে ফেলবে হলেও হুমকি দেওয়া হচ্ছে।
এপ্রসঙ্গে রাজ্যের কৌঁসুলি আদালতে জানান, তদন্ত চলছে। যারা সেদিন তুলে নিয়ে গিয়েছিল তাদের দুজনকে সনাক্ত করে গ্রেফতার করা হয় বলেও তিনি জানান। তাদেরকে জেরা করে তদন্তকারীরা নাবালিকার সন্ধান করতে পেরেছেন বলে তিনি দাবি করেন। এদিন একটি রিপোর্ট পেশ করা হয় রাজ্যের তরফে কিন্তু তাতে সন্তুষ্ট নয় আদালত। অক্ষত অবস্থায় ওই নকালিকাকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications