দমদম বিস্ফোরণে শিশু মৃত্যুতে দায় কার! মমতার মন্ত্রী প্রয়োগ করলেন থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব
নাগের বাজারে বিস্ফোরণের বলি শৈশব। মৃত্যু হয়েছে বছর সাতের বিভাস ঘোষের। যদিও বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্ফোরণ নিয়ে থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব প্রয়োগ করেছেন মমতা সরকারের মন্ত্রী।
নাগের বাজারে বিস্ফোরণের বলি শৈশব। মৃত্যু হয়েছে বছর সাতের বিভাস ঘোষের। যদিও বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্ফোরণ নিয়ে থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু। বিস্ফোরণের নেপথ্যে বিজেপি-আরএসএস বলে অভিযোগ করেছেন তিনি।

দমদম বিস্ফোরণে চলে এল থিওরি অফ এলিমিনেশনের তত্ত্ব। সৌজন্যে প্রাক্তন নকশাল নেতা, বর্তমানে রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি নিজের মন্তব্যের শুরুতে বলেন, সিপিএম- কংগ্রেস এই বিস্ফোরণে নেই। নেই তৃণমূলও। পড়ে থাকে বিজেপি-আরএসএস। তাই ওরাই দায়ী। তবে তাদের সঙ্গে সিপিএম কিংবা কংগ্রেস থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিস্ফোরণের পরেই স্থানীয় পুরসভার চেয়ারম্যান পাচু রায় দাবি করেছিলেন, তাঁর ওপর হামলা করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে। কিছুক্ষণ পরেই তৃণমূল নেতা-কর্মীরা ভিড় করবেন, তাদের উদ্দেশ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, দাবি করেছিলেন পাচু রায়। তিনিও গেরুয়া বাহিনীর প্রতি ইঙ্গিত করেছিলেন।
I think this type of blast is similar to the ones carried out by RSS elsewhere: Purnendu Basu, West Bengal Minister on Dum Dum Nagar bazar blast pic.twitter.com/byfj8FtmcU
— ANI (@ANI) October 2, 2018












Click it and Unblock the Notifications