অসুস্থ লক্ষ্মীরতন! সহকর্মীকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

অসুস্থ ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে দেখতে গেলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পেটে ব্যথা হওয়ায় রবিবার লক্ষ্মীরতন শুক্লাকে ভর্তি করানো হয় বাইপাসের বেসরকারি হাসপাতালে।

অসুস্থ ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে দেখতে গেলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পেটে ব্যথা হওয়ায় রবিবার লক্ষ্মীরতন শুক্লাকে ভর্তি করানো হয় বাইপাসের বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর লক্ষ্মীরতন শুক্লার কিডনিতে স্টোন হয়েছে। তবে বর্তমানে রাজ্যের মন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

অসুস্থ লক্ষ্মীরতন! সহকর্মীকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

রবিবার দুপুরে পেটে ব্যথা শুরু হওয়ায় তখনই মন্ত্রীকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিরারে মতো সোমবারেও বিভিন্ন নেতা ও মন্ত্রী লক্ষ্মীরতনের খোঁজখবর নিয়েছেন। সোমবার দুপুরে নিজেই হাসপাতালে গিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

লক্ষ্মীরতন শুক্লার অসুস্থতার খবরে চিন্তার চায়া বাংলার ক্রিকেট মহলে। রাজ্যের ক্রীড়ামহল থেকে প্রশাসনিক মহল সবাই লক্ষ্মীরতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মঙ্গলবার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে লক্ষ্মীরতনের। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অস্ত্রোপচারের পর বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক বিনয়কুমার মাহেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+