প্রচারের দেওয়ালে থাকবে হাঁদাভোঁদা-বাটুল! বাসে উঠে প্রচার শুরু শোভনদেবের

দক্ষিণ কলকাতায় দেওয়াল লিখনে হাত লাগান শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি বাসে উঠেও নির্বাচনী প্রচার সারেন।

ভোটের ঢাকে কাঠি পড়তেই নির্বাচনী ময়দানে হাজির মন্ত্রী থেকে দলের কর্মী সবাই। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দক্ষিণ কলকাতায় দেওয়াল লিখনে হাত লাগান শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি বাসে উঠেও নির্বাচনী প্রচার সারেন।

প্রচারের দেওয়ালে থাকবে হাঁদাভোঁদা-বাটুল! বাসে উঠে প্রচার শুরু শোভনদেবের

মঙ্গলবার সকালে রাসবিহারী অঞ্চলে দেওয়াল লিখনে হাত লাগান রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি জানান, রাজনীতি যখন শুরু করেন, তখন দেওয়াল লিখতেন তিনি এবং মদন মিত্রের দাদা গোবিন্দ এলাকায় দেওয়াল লিখতেন বলে জানিয়েছেন মন্ত্রী। লিখতে লিখতেই নেতাদের চোখে পড়ে যান। তবে তিনি বিরোধীদলের নেতার কার্টুন কিংবা বিশ্রি ছবি আঁকার বিরুদ্ধে। এবার প্রচারের দেওয়ালে হাঁদাভোঁদা-বাটুলকে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন দেওয়াল লেখার কাজ করার পর বাসে উঠে পড়েন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী মোড় থেকে কয়েকজন সঙ্গীকে নিয়ে বাসে উঠে পড়েন শোভনদেব চট্টোপাধ্যায়। টিকিটও কাটেন। নেমে যান জগুবাবুর বাজারে। তিনি জানান, মাঝে মধ্যেই তিনি বাসে ওঠেন। কী করে অফিস যায়, কোন অসুবিধার মধ্যে আছেন তাঁরা, জানার চেষ্টা করেন তিনি। বলেছেন মন্ত্রী। তিনি জানান, বাসে ওঠার পরে সবাই তাঁকে জায়গা ছেড়ে দিতে চাইছেন। মন্ত্রীর কথায় তিনি কী করে বোঝাবেন প্রত্যেকের থেকে তাঁর এনার্জি বেশি। এপ্রসঙ্গে তিনি বলেন, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দাঁড়িয়ে খান তিনি। বাসে উঠে ভোটপ্রচার সম্পর্কে তিনি বলেন, সকলে মন খুলে কথা বলবেন না তিনি জানেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে কাজ করেছেন, তার প্রতিফলন সবার মনের মধ্যে এবং ভোটের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+