দুর্গা বরণে এসে মমতার কথা! পরের পুজোর আগে কোন কোন আশীর্বাদ চাইলেন শশী পাঁজা
দুর্গা বরণে এসে মমতার কথা! পরের পুজোর আগে কোন কোন আশীর্বাদ চাইলেন শশী পাঁজা
দুর্গা বরণে (durga puja) এসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নাম। কুমোরটুলিতে দুর্গা বরণ করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখানে তিনি বলেন, মা জানেন কে কাজ করেন, আর কে করেন না। মা বুঝেই আশীর্বাদ করবেন বলেই মনে করেন তিনি।

মন্ত্রী শশী পাঁজার দুর্গা বরণ
এদিন কুমোরটুলি সর্বজনীনের মণ্ডপে দুর্গা বরণ করেন মন্ত্রী শশী পাঁজা। তাঁর পরনে ছিল লাল পাড় শাড়ি। মুখে ছিল মাস্ক। কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারই তিনি আসেন, কিন্তু এবারের পরিস্থিতি অন্যরকমের।

দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা
দেবী দুর্গার কাছে তাঁর প্রার্থনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে শশী পাঁজা বলেন, আগামী বছর যাতে করোনা মুক্তি ঘটে, তার জন্য প্রথম প্রার্থনা করেছেন তিনি। তাঁর মুখেয এসেছে আগামী বছরের ভোটের কথাও।

মা আশীর্বাদ করবেন মমতাকে
এরপরেই শশী পাঁজা বলেন, মা জানেন, কে কাজ করেন আর কে করেন না। দুর্গা মা বুঝেই আশীর্বাদ করবেন। শশী পাঁজা আরও বলেন, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে, মা তাঁকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন।

প্রতিবারের মতো এবারও পুজোয় ব্যস্ত ছিলেন শশী পাঁজা
প্রতিবছরের মতো এবার দুর্গাপুজোয় ব্যস্ত ছিলেন শশী পাঁজা। কোভিডের বিধি মেনেই পঞ্চমীর দিন তিনি দুর্বার মহিলা সমন্বয় কমিটির পুজোর উদ্বোধন করেছিলেন। সেখানে সাধারণ মানুষকে নির্দিষ্ট দূরত্বে রাখতে ব্যারিকেডের ব্যবস্থা ছিল। অন্যবারের মতো এবারেও সোনাগাছির যৌনপল্লিতে বেজে উঠেছিল ঢাক। এবার সোনাগাছিতে পুজোর থিম ছিল লকডাউন।
ছবি সৌ: ফেসবুক
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে












Click it and Unblock the Notifications