দুর্ঘটনার কবলে মমতার সরকারের প্রভাবশালী মন্ত্রীর গাড়ি! অল্পের জন্য রক্ষা আরোহীদের

দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের গাড়ি। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, বেলা দেড়টা নাগাদ ইএম বাইপাস এবং মেট্রোপলিটন মোড়ের কাছেগাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়।

দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের গাড়ি। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, বেলা দেড়টা নাগাদ ইএম বাইপাস এবং মেট্রোপলিটন মোড়ের কাছে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। হঠাৎই গাড়ির ডান দিকের সামনের চাকাটি ফেটে যায়। চাকা ফেটে যাওয়ার পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

ফাটল চাকা! দুর্ঘটনার কবলে মমতার সরকারের প্রভাবশালী মন্ত্রীর গাড়ি

দুর্ঘটনার কবলে পড়ার সময় গাড়ির মধ্যে ছিলেন না মন্ত্রী সাধন পাণ্ডে। ছিলেন তাঁর ব্যক্তিগত সহায়ক। সূত্রের খবর অনুযায়ী, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সল্টলেক সেক্টর ফাইভের দিক থেকে নবান্নের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। গাড়ির জানলা খোলা ছিল। মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক সেই জানলা দিয়েই বেরিয়ে আসেন। চালক ও ব্যক্তিগত সহায়কের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়।

WBO4H5734 গাড়ির সামনের দিকের কাঁচ এবং লুকিং গ্লাস ভেঙে যায়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। বেলেঘাটা ট্রাফিক গার্ডের অফিসাররাও ঘটনাস্থলে যান বলে জানা গিয়েছে। পরে গাড়ির চালককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+