চিংড়িহাটা ব্রিজের ভবিষ্যত কি মাঝেরহাটের মতো! নতুন সিদ্ধান্তের ঘোষণায় মন্ত্রী
মাঝেরহাট ব্রিজ বিপর্যয় কাণ্ডের জেরে চিংড়িহাটা ব্রিজে ভারী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
মাঝেরহাট ব্রিজ বিপর্যয় কাণ্ডের জেরে চিংড়িহাটা ব্রিজে ভারী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এদিন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে চিংড়িহাটা ব্রিজ পরিদর্শন করেন। পরে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

চিংড়িহাটা উড়ালপুলের উড়ালপুলের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি চিংড়িহাটা উড়ালপুল পরিদর্শন করেন। নকশা নিয়ে অভিযোগ ওঠায়, কেএমডিএকে নকশা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে রাইটসকে দিয়ে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। কলকাতার বেশ কয়েকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেছিল রাইটস। সেই সময়েও নকশা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলে সূত্রের খবর।
চিংড়িহাটা উড়ালপুল দিয়ে নটি রুটের বাস চলাচল করে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নিউটাউনের দিকে যাওয়া বাসগুলি ছাড়াও, গড়িয়া কিংবা বেহালার দিকের বাসগুলিও এই উড়ালপুলের ওপর দিয়ে যায়। এছাড়াও প্রতিদিন বহু গাড়ি চলাচল করে এই উড়ালপুলের ওপর দিয়ে।
তবে তাড়াতাড়ি নয়, ধীরে সুস্থেই নকশা সংশোধনের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications