বাঘাযতীন ব্রিজের ভবিষ্যত কি মাঝেরহাটের মতো! মন্ত্রীর উদ্বেগে প্রশ্ন
বাঘাযতীন উড়ালপুলের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বাঘাযতীন উড়ালপুল পরিদর্শন করেন।
বাঘাযতীন উড়ালপুলের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বাঘাযতীন উড়ালপুল পরিদর্শন করেন। মেট্রোর বিরুদ্ধে বাঘাযতীন উড়ালপুলকে বিপদগ্রস্ত করে তোলার অভিযোগ এনেছেন তিনি। মেট্রোর কাজে উড়ালপুলের ব্যবহার নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে কোনও রকমের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার শহরের দশটি উড়ালপুল পরিদর্শনে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। কালীঘাট উড়ালপুল দিয়ে শুরু করেন তিনি। কালীঘাটের পর ফিরহাদ হাকিম যান বিজন সেতু পরিদর্শনে। এরপর ঢাকুরিয়া উড়ালপুল হয়ে তিনি যান বাঘাযতীন উড়ালপুলে।
রাজ্যের কাছ থেকে কোনও রকমের অনুমতি না নিয়েই উড়ালপুলের রেলিং ভেঙে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও উড়ালপুলের ওপর ভারী ক্রেন চাপানোরও অভিযোগ এনেছেন তিনি। উড়ালপুলের কোনও ক্ষতি হলে তার দায় মেট্রোকে নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোরেল তৈরির দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম। পুর ও নগরোন্নন মন্ত্রীর অভিযোগ মূলত এই সংস্থার বিরুদ্ধেই।
যদিও, রেল বিকাশ নিগম সূত্রে জানা গিয়েছে, স্থানাভাবের জন্য বাঘাযতীন উড়ালপুলের রেলিং ভাঙা হয়েছে। এই কাজের জন্য কেএমডিএ-র অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে ওই সংস্থা।
কলকাতায় যে ২০ টি বিপজ্জনক উড়ালপুল রয়েছে, তার মধ্যে বাঘাযতীন উড়ালপুল অন্যতম। ফিরহাদ হাকিম এদিন জানান, ইতিমধ্যেই ওই উড়ালপুল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ওপর দিয়ে ভারী যান চলাচলও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications