মেডিক্যালে ছাত্র আন্দোলন প্রতীকী! সরকারের দায় ঝেড়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রদের অনশনকে প্রতীকী অনশন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মেডিক্যাল কলেজের হস্টেল ইস্যুতে বিধানসভায় বিবৃতি দেন তিনি।
কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রদের অনশনকে প্রতীকী অনশন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মেডিক্যাল কলেজের হস্টেল ইস্যুতে বিধানসভায় বিবৃতি দেন তিনি। বিষয়টি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ আনেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বিধানসভায় সরকারের বিবৃতিতে সন্তুষ্ট না হতে পেরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন বাম-কংগ্রেস বিধায়করা।
হস্টেল নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রদের আন্দোলনকে সরকার কোন চোখে দেখছে তা রবিবারই বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। বলেছিলেন, বিরোধীরা রাজনীতি শুরু করেছে। সোমবার বিধানসভায় সরকারের বক্তব্য স্পষ্ট করে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, হস্টেলের মতো বিষয় নিয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না। মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কাউন্সিল। একইসঙ্গে মন্ত্রীর অভিযোগ, রাজনীতি করছে বিরোধীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে ছাত্রদের অনশন প্রতীকী।
এদিন বিধানসভায় কলেজে ছাত্র ভর্তি নিয়েও অভিযোগ করেন বিরোধীরা।
বিধানসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি বিরোধী বাম-কংগ্রেস সদস্যরা। বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে তারা ওয়াকআউট করেন। তাঁদের অভিযোগ, ছাত্রদের আন্দোলনকে খাটো করে দেখা হচ্ছে।
বিধানসভা থেকে বেরিয়ে বাম-কংগ্রেস সদস্যরা যাচ্ছেন মেডিক্যাল কলেজে। পরে এদিন বিকেলে বিষয়টিতে হস্তক্ষেপের জন্য রাজ্যপালের কাছেও দরবার করবেন তারা।












Click it and Unblock the Notifications