মিমি চক্রবর্তীর মানবিক পদক্ষেপ যাদবপুরে
মিমি চক্রবর্তীর মানবিক পদক্ষেপ যাদবপুরে
সাংসদ মিমি চক্রবর্তীর মানবিক মুখ দেখলেন যাদবপুরের বাসিন্দারা। বিশেষভাবে সক্ষম যুবকের পাশে থাকার আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যাদবপুরের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।

জানা গিয়েছে, সম্প্রতি নন্দ জানা নামে প্রতিবন্ধী যুবক টুইটে মিমি চক্রবর্তীর কাছে সাহায্য চেয়ে লেখেন, ''দিদি আমার প্রমাণ নিবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। দিদি আমাকে একটি হেল্প করুন। দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা গুলো একটু দেখুন। দিদি আমাকে সাহায্য করুন প্লিজ''।
নিজের টুইটটি মিমিকে ট্যাগও করেন নন্দ, যেটি মিমির চোখ এড়ায় নি। নন্দ জানার টুইটের উত্তরে মিমি লিখেন, ''নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।'' মিমির থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে নিজের মোবাইল নম্বর পাঠাতে দেরি করেননি নন্দ জানা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মিমি।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অসহায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। কখনও তিনি আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। কখনও আবার ভাইরাল 'চা কাকু' মৃদুল বাবুর পাশে দাঁড়িয়েছেন।
আবার হারিয়ে যাওয়া অসহায়, অসুস্থ রাণাঘাটের বৃদ্ধ কুমোদ শীলকে হাসপাতালে ভর্তি করেছেন।












Click it and Unblock the Notifications