তারাতলায় বাসের ধাক্কা গাছ-লাইটপোস্টে, মৃত ১ মাঝবয়সী

তারাতলা মিন্টের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে এগারোটা নাগাদ। আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী।

তারাতলা মিন্টের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সাড়ে এগারোটা নাগাদ। আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।

তারাতলায় বাসের ধাক্কা গাছ-লাইটপোস্টে, মৃত ১ মাঝবয়সী

ডায়মন্ডহারবারের দিক থেকে বাসটি যাচ্ছিল কলকাতার দিকে। তারাতলা উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারান বাসের চালক। (অনেকে বলছেন যান্ত্রিক ত্রুটির জেরে ব্রেক লক হয়ে গিয়েছিল) বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে। এরপর একের পর লাইপোস্টে ধাক্কা মারে বাসটি। একটি লাইটপোস্টের পাশেই দাঁড়িয়ে ছিলেন মধ্য বয়স্ক বিনয় রাম।(৪৫) স্থানীয়রা জানিয়েছেন একটি লাইট পোস্ট ওই ব্যক্তির মাথায় গিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

তারাতলায় বাসের ধাক্কা গাছ-লাইটপোস্টে, মৃত ১ মাঝবয়সী

ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+