রবিবার সকাল দশটা থেকেই মিলবে মেট্রো

মহানগরে মেট্রো রেল যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু, রবিবার সকাল থেকে মিলত না মেট্রো পরিষেবা। ফলে, পরীক্ষা, চিকিৎসা, কেনাকাটা ইত্যাদি কাজে বাইরে বেরিয়ে দুপুর পর্যন্ত ভরসা রাখতে হত সেই বাসের ওপরে। যাত্রীদের দাবি ছিল, রবিবার মেট্রো পরিষেবা শুরু হোক দুপুরের আগে থেকে। সেই দাবি অবশেষে মানা হল।
এদিন এসপ্ল্যানেড স্টেশনে সংশ্লিষ্ট পরিষেবার সূচনা করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তিনি জানান, সকাল দশটা থেকে দুপুর দু'টো পর্যন্ত আধ ঘণ্টা অন্তর মেট্রো চলবে।












Click it and Unblock the Notifications