সন্ধের ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট! চরম দুর্ভোগে যাত্রীরা
ফের মেট্রো চলাচলে বিঘ্ন। সূত্রের খবর অনুযায়ী, এদিন ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়াগামী ট্রেন শোভাবাজারে পৌঁছনোর পরেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ফের মেট্রো চলাচলে বিঘ্ন। সূত্রের খবর অনুযায়ী, এদিন ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়াগামী ট্রেন শোভাবাজারে পৌঁছনোর পরেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ব্যস্ত সময়ে বিভ্রাট দেখা দেওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। এরপরেই সেন্ট্রাল থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল জারি রাখা হয়।

সন্ধের ব্যস্ত সময়ে বিভ্রাট দেখা দেওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অনেককেই বাইরে বেরিয়ে বাসের জন্য লাইন দিতে দেখা যায়। যদিও বাসের সংখ্যা ছিল তুলনায় অনেকটাই কম।
যাত্রী দুর্ভোগ হয়রানি ধরা পড়েছে দমদম স্টেশনেও।
জানা গিয়েছে, শোভাবাজারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার পর, স্টেশনগুলিতে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। যদিও প্রাথমিক পর্যায়ে যাত্রীরা তা শোনেননি বলেও অভিযোগ।












Click it and Unblock the Notifications