হঠাৎ আগুনের ফুলকি, কামরায় বন্ধ বিদ্যুৎ! রাতে আতঙ্কের মেট্রো সফর

আগুনের ফুলকিতে আতঙ্ক ছড়াল মেট্রো যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে নিউ গড়িয়াগামী মেট্রোয়। রবিবার রাত ৯টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটে কুঁদঘাট মেট্রো স্টেশনের আগে। চালকের তৎপরতায় রক্ষা পান যাত্রীরা।

আগুনের ফুলকিতে আতঙ্ক ছড়াল মেট্রো যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে নিউ গড়িয়াগামী মেট্রোয়। রবিবার রাত ৯টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটে কুঁদঘাট মেট্রো স্টেশনের আগে। চালকের তৎপরতায় রক্ষা পান যাত্রীরা।

তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন! রাতে আতঙ্কে মেট্রো যাত্রীরা

রবিবার পয়লা বৈশাখ। উৎসবের কারণে রাতেও ভিড় ছিল মেট্রোয়। নিউ গড়িয়াগামী মেট্রো কুঁদঘাট স্টেশনে ঢোকার আগে তৃতীয় লাইনে আগুনের ফুলকি দেখা দেয়। বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে গাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় কামরাগুলি অন্ধকার হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কোনও রকমে মেট্রোর দুটি কামরাকে স্টেশনের মধ্যে নিয়ে যান চালক। সেখান দিয়েই নেমে যান আতঙ্কিত যাত্রীরা।

স্টেশনে ঢোকার পর মেট্রোর জানালা ভেঙেও অনেকে নামার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেট্রোর পদস্থ কর্তারা। এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোর যাত্রীদের অভিযোগ, এই সময় মেট্রোর তরফে কোনও ঘোষণা করা হয়নি। মেট্রোর তরফে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে এই ঘটনা বলে জানানো হয়েছে।

ছুটি দিন হলেও, উৎসবের দিন হওয়ায় প্রচুর যাত্রী ছিলেন ওই ট্রেনে। সবাই বাইরে বেরিয়ে বিকল্পের খোঁজ শুরু করেন। অনেককেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+