রেকে বন্ধ বিদ্যুৎ সরবরাহ, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা
ফের মেট্রো বিভ্রাট। গিরিশ পার্ক স্টেশনে ডাউন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ টানেলের মধ্যে দাঁড়িয়ে পড়ে ট্রেন।
ফের মেট্রো বিভ্রাট। গিরিশ পার্ক স্টেশনে ডাউন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ টানেলের মধ্যে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সামান্য সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মেট্রো সূত্রে খবর, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে ডাউন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় স্টেশনে ঢোকার মুখে আচমকাই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। জানা গিয়েছে, রেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হওয়ার ফলেই এই ঘটনা। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। মেট্রোর তরফে জানানো হয়েছে ৫ মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রো চলাচল। যাত্রীদের টানেলের মধ্যে দিয়ে বের করে আনা হয়। রেকটিকে পাঠিয়ে দেওয়া হয় কারশেডে।
সপ্তাহের কাজের দিনে ব্যস্ততম সময়ে মেট্রোয় বিভ্রাটের জেরে প্রতিকূলতার মুখে পড়েন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক থেকে অনেকেই বাস ধরতে বেরিয়ে পড়েন।












Click it and Unblock the Notifications