রেক থেকে ধোঁয়া! ব্যস্ত সময়ে ব্যাহত নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল
ভিড়ে ঠাসা নিউ গড়িয়াগামী রেক থেকে ধোঁয়া। ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া স্টেশনে ঢোকার আগে।
ভিড়ে ঠাসা নিউ গড়িয়াগামী রেক থেকে ধোঁয়া। ঘটনাটি ঘটেছে দমদম স্টেশন ছাড়ার পরেই। বৃহস্পতিবার সকাল ১০.৫৪ নাগাদ ঘটনাটি ঘটে। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে আনা হয়। একযাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়।

সোমবার সকাল ১০.৫৪ । ভিড়ে ঠাসা নিউ গড়িয়াগামী গামী মেট্রো দমদম থেকে ছাড়ে। টানেলে ঢোকার সময় বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী, একটি কামরার তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । ট্রেনটি দমদমের কাছেই থাকায় যাত্রীদের নামিয়ে আনা হয়।
যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই সময় অনেক যাত্রীই বাইরে বেরিয়ে বাস ধরে গন্তব্য স্থলের দিকে যান।












Click it and Unblock the Notifications