ফের মেট্রোয় ‘মরণ’ ঝাঁপ কলকাতায়, আত্মহত্যার চেষ্টায় অফিস টাইমে ব্যাহত পরিষেবা

ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। তবে এ যাত্রায় জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে। শুক্রবার অফিস টাইমে রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে ঘটে এই দুর্ঘটনা।

ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। তবে এ যাত্রায় জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে। শুক্রবার অফিস টাইমে রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে ঘটে এই দুর্ঘটনা। এই আত্মহত্যা চেষ্টার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বেশ কিছুক্ষণের জন্য বন্য হয়ে যায় পরিষেবা। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা।

ফের মেট্রোয় ‘মরণ’ ঝাঁপ, ব্যাহত পরিষেবা

রবীন্দ্র সরোবর স্টেশনে ওই ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে প্রাণে বেঁচে যায়। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে তাঁক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ। একটু সুস্থ হলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে আত্মহত্যার চেষ্টা করা ওই যাত্রীর সঙ্গে।

এই দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে মেট্রো পরিষেবা। ময়দান থেকে নোয়াপাড়া ও টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত চালানো হয় ট্রেন। সাড়ে ১১টার পর থেকে ফের মেট্রো চলাচল শুরু করে কবি সুভাষ থেকে টানা নোয়াপাড়া পর্যন্ত।

কলকাতার মেট্রোয় বারবার আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে। দিনের ব্যস্ত সময়ে আংশিক বন্ধ থাকছে পরিষেবা। তার জেরে সাধারণ যাত্রীরাল বিপাকে পড়ছেন। বিশেষ করে নিত্য অফিসযাত্রী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষিক-শিক্ষিকা বিস্তর সমস্যায় পড়ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+