বিদ্যুৎ বিভ্রাটে বিকল মেট্রো, পাতাল পথে দমবন্ধকর পরিস্থিতিতে কাটল ১৫ মিনিট
ফের অফিস টাইমে বিকল মেট্রো। সিইএসিসি-র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মেট্রোর অন্ধকার গলিতে আটকে পড়লেন যাত্রীরা। অসহনীয় ১৫ মিনিট দমবন্ধকর পরিস্থিতি।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : ফের অফিস টাইমে বিকল মেট্রো। সিইএসিসি-র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মেট্রোর অন্ধকার গলিতে আটকে পড়লেন যাত্রীরা। অসহনীয় ১৫ মিনিট দমবন্ধকর পরিস্থিতি। মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, ট্যানেলে আটকে পড়া ট্রেনগুলিকে রোলিং পদ্ধতিতে স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। ফলে কাউকে গলিতে নামতে হয়নি।
বৃহস্পতিবার সকাল ৯.৫৩ থেকে ১০.০৮ পর্যন্ত ১৫ মিনিট বন্ধ হয়ে যায় মেট্রো। পাতাল পথে আতঙ্কের পরিবেশ সৃষ্ট হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। শুধু সুড়ঙগ্ পথেই নয়, স্টশেনও আতঙ্কের পরিবেশ। অন্ধকার। ট্রেনের দরজা খোলেনি প্রায় দশ মিনিট।

সিইএসসি সূত্র জানা গিয়েছে, ওই সময় দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ি বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুতের পাওয়ার লাইন বসে গিয়েই এই সঙ্কট তৈরি হয়। ১৫ মিনিট পর পাওয়ার সাপ্লাই চালু হতে ফের স্বাভাবিক হতে শুরু করে অবস্থা।
অফিস টাইমে প্রতি স্টেশনেই বিশাল যাত্রীসংখ্যা। তার উপর ১৫ মিনিট মেট্রো বন্ধ। তারপর সুড়ঙ্গ পথ থেকে মেট্রোকে ফিরিয়ে এনে ফের স্বাভাবিক করার তোড়জোড় শুরু হয়েছে। প্রয়োজনে অফিস টাইমে অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণীদেবী।












Click it and Unblock the Notifications