টানেলে হেঁটে যাওয়ার সময় ধাক্কা, অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক যুবকের। তবে এ যাত্রায় জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে নোয়াপাড়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে।
মেট্রোর টানেলে ট্রেনের ধাক্কায় আহত যুবক। তবে এ যাত্রায় জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে নোয়াপাড়া যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে জানা গিয়েছিল। পরে চিত্রটি পরিষ্কার হয়। এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৮টার আশপাশে ঘটনাটি ঘটে। কিন্তু অদ্ভুতভাবে প্রাণে বেঁচে যান তিনি। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ। ওই যুবক মানসিকভাবে অসুস্থ কিনা তা জানারও চেষ্টা চলছে।
এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মেট্রো পরিষেবা। বিশেষ করে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর যাত্রা পথে বাকি অংশে অবশ্য ট্রেন চলাচল করেছে।












Click it and Unblock the Notifications