মেট্রোয় ‘মরণ’ ঝাঁপ! অফিস টাইমে যাত্রী দুর্ভোগ
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। বৃহস্পতিবার অফিস টাইমে নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে।
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। বৃহস্পতিবার অফিস টাইমে নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। এই আত্মহত্যার চেষ্টার জেরে ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯.৩৩ নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়া যাওয়ার সময় শ্যামবাজার স্টেশনে ট্রেন ঢোকার সময় এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনে পাওয়ার ব্লক করে দেন চালক। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় বছর ৪৫-এর এক পুরুষকে মেট্রোর নিচ থেকে বের করা সম্ভব হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় আরজি কর হাসপাতালে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ।
এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিশেষ করে নোয়াপাড়া থেকে সেন্ট্রাল বন্ধ থাকে মেট্রো পরিষেবা। অন্যদিকে দক্ষিণ অংশে অর্থাৎ সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল ছিল মোটের ওপর স্বাভাবিক। শহরের উত্তরের যাত্রীরে এর জেরে বিপাকে পড়েছেন।
কলকাতার মেট্রোয় বারবার আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রসদনের আত্মহত্যার ঘটনা ঘটে। সেদিন একঘন্টা বন্দ ছিল পরিষেবা। সন্ধের ব্যস্ত সময়ে আংশিক বন্ধ থেকেছে পরিষেবা। তার জেরে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন।












Click it and Unblock the Notifications