মেট্রোয় ‘মরণ’ ঝাঁপ! যাত্রী দুর্ভোগ কাটাতে চেষ্টা কর্তৃপক্ষের
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। শনিবার অফিস টাইমে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে।
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। শনিবার অফিস টাইমে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়া যাওয়ার সময় আত্মহত্যার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। এই আত্মহত্যার চেষ্টার জেরে ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ব্যাহত হয় মেট্রো পরিষেবা। শনিবার বেলা ১২.০৯ নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়া যাওয়ার সময় রবীন্দ্র সরোবর স্টেশনে ট্রেন ঢোকার সময় এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনে পাওয়ার ব্লক করে দেন চালক। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ।
দিনের সেরা ছবি দেখে নিন একঝলকে
এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিশেষ করে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়ার মধ্যে মেট্রো পরিষেবা। তবে শহরের উত্তরে ট্রেন চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া থেকে ময়দান পর্যন্ত মেট্রো চালানো হয়। অন্যদিকে, টালিগঞ্জ থেকে নোয়াপাড়া মেট্রো চালানোর চেষ্টা হচ্ছে। তবে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়ার মধ্যে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েন। বিপাকে পড়েন নিউ গড়িয়া থেকে দমদমের দিকে যেতে চাওয়া যাত্রীরাও।
এর আগেও কলকাতার মেট্রোয় বারবার আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে।












Click it and Unblock the Notifications