Durga Puja Special Metro 2024: দুপুর ১টা এবং ভোর চারটে! কখন কোথা থেকে মিলবে মেট্রো?

Durga Puja Special Metro 2024: ষষ্ঠীর আগে থেকেই ভিড় বাড়বে শহরের পুজোগুলিতে। অভিজ্ঞতা অন্তত এমনটাই বলছে। আর সেদিকে তাকিয়ে এখন থেকেই সর্বস্তরে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৈরি কলকাতা মেট্রোও। অন্যান্য বারের মতোই এবারও পুজোর দিনগুলিতে সারারাত মেট্রো পরিষেবা থাকবে বলে জানানো হয়েছে।

আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত আরও মেট্রো চলবে বলেই খবর। ইতিমধ্যে পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিষেবা কেমন থাকবে তা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে (Durga Puja Special Metro 2024)।

Kolktata metro

  • Durga Puja Special Metro 2024: চলবে অতিরিক্ত মেট্রো!

মেট্রো রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠীর দিন থেকেই অতিরিক্ত মেট্রো (Durga Puja Special Metro 2024) পরিষেবা মিলবে। আপ এবং ডাউন মিলিয়ে সারাদিনে মোট ২৮৮টি মেট্রো চালানো হবে। সপ্তমী থেকে মেট্রোর সময়সীমায় বদল থাকছে। সেই মতো আপ ও ডাউন মিলিয়ে মোট ২৪৮টি মেট্রো পরিষেবা থাকবে। আর তা নবমী পর্যন্ত একই ভাবে থাকবে। এই কয়েকদিন বেলা ১টা থেকে ভোট ৪ টে পর্যন্ত চলবে পরিষেবা।

  • Durga Puja Special Metro 2024: এক নজরে সপ্তমী, অষ্টমী ও নবমীর মেট্রো পরিষেবা

ষষ্ঠীর দিন সকাল ৬টা ৬০ মিনিট থেকেই পরিষেবা শুরু হবে। সপ্তমী থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো (Durga Puja Special Metro 2024) দুপুর ১২টা ৫৫ মিনিটে। এরপর দুপুর ১টায় কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর পর্যন্ত। বিশেষ পরিষেবা দেওয়া হবে দুপুর ১টার সময় গীতাঞ্জলি থেকে দমদম পর্যন্ত। বিশেষ পরিষেবায় দুপুর একটার সময় টালিগঞ্জ থেকে কবি সিভাষ পর্যন্ত চলবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো চলবে। এমনকি ভিড় সামাল দিতে শ্যামবাজার থেকে কবি সুভাষ পর্যন্ত বিশেষ মেট্রো চালানো হবে।

  • Durga Puja Special Metro 2024: দিনের শেষ পরিষেবা সপ্তমী অষ্টমী ও নবমীতে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য ভোর তিনটে ৪৮মিনিটে শেষ মেট্রো (Durga Puja Special Metro 2024) ছাড়বে। এমনটাই মেট্রোর তরফে জানানো হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো মিলবে ভোর তিনটে ৪৮ মিনিটে। দমদম থেকে বিশেষ মেট্রো ছাড়বে। আর তা চারটের সময় ছাড়বে দমদম থেকে। চলবে কবি সুভাষ শেষ মেট্রো স্টেশন পর্যন্ত। একই ভাবে ভোর চারটের সময় কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মিলবে পঋষেবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+