বড়দিন ও বর্ষবরণে বাড়ল মেট্রো রেল পরিষেবা, করোনা সতর্কতায় বিশেষ নজর কতৃপক্ষের
বড়দিন ও বর্ষবরণে বাড়ল মেট্রো রেল পরিষেবা, করোনা সতর্কতায় বিশেষ নজর কতৃপক্ষের
আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই বড়দিনের উন্মাদনায় মাততে চলেছে শহর কলকাতা। খুব স্বাভাবিকভাবেই যীশুর জন্মদিনে রাত জাগবে 'সিটি অফ জয়', ভিড় বাড়বে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড সহ একাধিক এলাকায়। কাজেই উৎসবের মরশুমে শনিবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্ররেল কর্পোরেশন।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে শনিবার সবমিলিয়ে ২৩০টি মেট্রো চলবে। আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার সকাল সাতটায় দমদম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম প্রথম মেট্রো ছাড়বে। রাতে ৯টা ১৮তে শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি৷ দমদম থেকে কবি সুভাষ অবধি শেষ মেট্রো ছাড়বে সাড়ে ন'টায়। ওই একই সময়ে কবি সুভাষ থেকেও শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর অবধি। এই সমস্ত বদল থাকছে শুধুমাত্র শনিবারের জন্য। রবিবার মেট্রোর সময়সূচির কোনও বদল ঘটছে না।
তবে আগামী ২৭ ডিসেম্বর থেকে তারিখ সপ্তাহান্তে ২৭৬ মেট্রো চলাচল করবে৷ কারণ শুধু বড়দিনই নয়, উৎসব প্রিয় বাঙালির বছর শেষের ও বর্ষবরণের রাত রয়েছে৷ কলকাতার পার্কস্ট্রিট থেকে চাঁদনী হয়ে বড় এলাকা এই সময় আলোয় সেজে ওঠে, প্রচুর জেন-ওয়াই এই দিনগুলিতে প্রেমিক/প্রেমিকা, প্রিয় মানুষের সঙ্গে ভিড় জমায় পার্কস্ট্রিট চত্ত্বরে৷ তাই এইসময়টায় একটু বেশি মেট্রো রেখে সাধারণের সুবিধার কথা ভাবছে মেট্রো রেল৷
তবে শুধু মেট্রো বাড়িয়ে দিয়েই দায় সারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ, সঙ্গেই কোভিডবিধির ব্যাপারেও কড়া নজরদারি চালাচ্ছে তারা৷ মেট্রোর নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই ক্যাম্পেইন চলছে 'নো মাস্ক, নো ম্যাট্রো'। উৎসব এলেও যাতেও মেট্রোতে সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য প্রপার স্যানিটাইজেশন এবং অন্যান্য সুরক্ষাবিধিরও খেয়াল রাখছে মেট্রোরেল কর্তৃপক্ষ৷
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications