লাইন ধরে হেঁটে ফিরছেন যাত্রীরা! নেতাজি-টলিগঞ্জ স্টেশনের মাঝে থমকে গেল মেট্রো, বন্ধ এই পরিষেবা
বছরের শেষ রবিবারেও স্বস্তি পেল না শহরবাসীর। ব্লু লাইনে আবার ব্যাহত হল মেট্রো পরিষেবা। আজ দুপুরের দিকে নেতাজি এবং টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার) স্টেশনের মাঝামাঝি অংশে পাতালরেল চলাচল হঠাৎ করেই থমকে যায়। মেট্রো সূত্রে জানা গিয়েছে যে, লাইনে যান্ত্রিক জটিলতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রেক নেতাজি স্টেশনে ঢোকার ঠিক আগেই। আচমকা মেট্রোটি দাঁড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় সেই অবস্থাতেই আটকে থাকে। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় রেকটি মাঝপথে থেমে থাকার ফলে যাত্রীদের মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার কথা মাথায় রেখে ওই রেক থেকে একে একে যাত্রীদের নামিয়ে আনার কাজ শুরু করা হয়েছে।
এই ঘটনার কারণে আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। যদিও বছরের শেষ রবিবার হওয়ায় অফিস যাত্রীদের ভিড় তুলনামূলক ভাবে কম ছিল, তবুও অনেকেই ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিলেন। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় তাঁদের অনেককেই বিপাকে পড়তে হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই মেট্রো চালক জরুরি পরিস্থিতিতে ইমারজেন্সি ব্রেক কষেন। তবে, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল, তা এখনও স্পষ্ট হয়নি। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।
মাঝপথে মেট্রো থেমে যাওয়ার পরই মেট্রোর ভিতরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। যে কারণে বন্ধ হয়ে যায় এসি পরিষেবাও। গরম এবং দমবন্ধ করা পরিবেশে অনেক যাত্রীই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকক্ষন অপেক্ষা করার পর যাত্রীদের নিরাপদে রেক থেকে নামানো হয়।
উল্লেখ্য, এর আগেও ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় নেতাজি ভবন স্টেশনে একজন যাত্রী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সেই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছিল মেট্রো চলাচল। তখন শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সীমিত পরিষেবা চালু ছিল। প্রায় এক ঘণ্টা পর সম্পূর্ণ রুটে স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা চালু হয়েছিল।
বারবার পরিষেবা বিঘ্নিত হওয়ায় ব্লু লাইনের মেট্রো যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। নিয়মিত যাত্রীদের দাবি যে, প্রযুক্তিগত ত্রুটি তাড়াতাড়ি সারিয়ে আরও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করা হোক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications