সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা

স্বাভাবিকভাবেই আকাশের সোনার মেঘের ভাসানো ভেলা কীসের সংকেত, তা নিয়ে রহস্য তৈরি হয়েছিল সোমবার থেকেই। সেই রহস্যের উন্মোচন করে দিলেন আবহবিদরা।

হেমন্তের বাতাসে লেগেছে হিমের পরশ। দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। শীতের সেই আগমনীর আগেই আকাশে নানা রঙের ছবি এঁকে দিল সোনার মেঘ। হৈমন্তিক সন্ধ্যায় সূর্য যখন অস্তাচলে তখনই বাংলার আকাশ মোহময়ী হয়ে উঠল রংবেরঙের আলোকমালায়। প্রকৃতির সেই অপরূপ শোভার মধ্যেই আবার মন খারাপ করা বার্তা দিল আবহাওয়া দফতর।

সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা

স্বাভাবিকভাবেই আকাশের সোনার মেঘের ভাসানো ভেলা কীসের সংকেত, তা নিয়ে রহস্য তৈরি হয়েছিল সোমবার থেকেই। সেই রহস্যের উন্মোচন করে দিলেন আবহবিদরা। আবহবিদরা জানালেন সোনা রোদ মাখানো মিষ্টি আকাশের পিছনে লুকিয়ে রয়েছে দুর্যোগের ভ্রুকুটি। বৃষ্টির পূর্বভাস দিচ্ছে সোনা রোদে ঝলমলে ছেঁড়া ছেঁড়া লাল মেঘ।

সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা

সোমবার বিকেল থেকেই বাংলার আকাশ রঙিন হয়ে ওঠে রহস্যময়ী আলোকমালায়। প্রকৃতির অপরূপ এই শোভা নিয়ে শুরু হয়ে যায় চর্চা। আলিপুর আবহাওয়া দফতরে যোগাযোগ করা হলে আবহবিদরা জানান সোমবার বিকেলের ওই অদ্ভুত মেঘের পিছনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উপরের সোনার মেঘের আবরণে নিচে লুকিয়ে রয়েছে কালো মেঘ। সেই মেঘের জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহবিদরা।

আবহাওয়া দফতর সূত্র জানানো হয়েছে, নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই মেঘের সঞ্চার হয়েছে। সেই মেঘ বাংলার উপকূলবর্তী এলাকা ভাসাতে প্রস্তুত। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হবে বলেও জানিয়েছেন আবহবিদরা। এর ফলে বাংলার শীতভাগ্য ফের বিলম্বিত হবে। বঙ্গোপসাগরের দক্ষিণপ্রান্তে ঘণীভূত এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলার শীত-ভাগ্য এখন সম্পূর্ণ নির্ভর করছে এই নিম্নচাপের উপর।

সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা

আপাতত এই মেঘের জেরে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হলে তাপমাত্রাও বাড়বে কিছুদিনের জন্য। নিম্নচাপ সরলে ফের উত্তরে হাওয়ার প্রবেশ ঘটতে পারে বাংলায়। তারপর ফের শীতভাব প্রকট হবে। হেমন্তের শুরুতেই যেভাবে শীতের আগমন ঘটেছিল, তাতে মনে হয়েছিল এবার বড় ইনিংসের প্রস্তুতি নিয়েই বাংলায় প্রবেশ ঘটছে শীতের। কিন্তু প্রকৃতির খেলায় সে সম্ভাবনা আপাতত ক্ষীণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+