আয়নার সামনে কালো শালে মুখ ঢাকা! অস্বাভাবিক মৃত্যু মেধাবী ছাত্রীর
সামনে আয়না। কালো শালে মুখ ঢেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার বাঘাযতীনের মেধাবী ছাত্রী সুকন্যা পোদ্দারের দেহ।
সামনে আয়না। কালো শালে মুখ ঢেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার বাঘাযতীনের মেধাবী ছাত্রী সুকন্যা পোদ্দারের দেহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তিনি। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেই নোটে তিনি কাউকেই দায়ী করে যাননি। ফলে পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাটি আত্মহত্যার। পরিবার সূত্রে খবর, সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়েছিল।

সুকন্যা পোদ্দার। বাঘাযতীনের বাসিন্দা। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সুকন্যা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তী পর্যায়ে যাদবপুরে পড়াশোনা
করছিলেন। পার্টটাইম শিক্ষকতার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পাড়ায় সেরকম কারও সঙ্গেই সুকন্যা মেলামেশা করতেন না বলে জানা গিয়েছে।
অনেকক্ষণ ডাকা পরেও কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদেপর। দরজা ভেঙে সুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময় তাঁর মুখে জড়ানো ছিল কালো শাল।
প্রাথমিক তদন্তে পুলিশ দেখেছে সুকন্যার দেহ যে ঘর থেকে উদ্ধার করা হয়, সেই ঘর ভিতর থেকেই বন্ধ ছিল। এছাড়াও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনাটি আত্নহত্যার। তবে সুকন্যার মোবাইল, ল্যাপটপ-সহ বিভিন্ন পারিপার্শিক পরিস্থিতিও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications