হাওড়া ব্রিজে ফের মানসিক ভারসাম্যহীন, তারপর কী হল
ঘন্টা দুয়েকের চেষ্টায় নামিয়ে আনা হল হাওড়া ব্রিজের ওপরে ওঠা যুবককে। শুক্রবার বেলা ১০ নাগাদ ব্রিজের ওপর কর্তব্যরত পুলিশকর্মীরা যুবককে প্রায় ৭০ ফুট ওপরে লোহার বিমের ওপর ঘুরতে দেখেন
নামিয়ে আনা হল হাওড়া ব্রিজের ওপরে ওঠা যুবককে।
শুক্রবার বেলা ১০ টা নাগাদ ব্রিজের ওপর কর্তব্যরত পুলিশকর্মীরা যুবককে প্রায় ৭০ ফুট ওপরে লোহার বিমের ওপর ঘুরতে দেখেন।

খবর যায় উত্তর বন্দর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

প্রায় ৭০ ফুট ওপরে উঠে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে নামিয়ে আনার চেষ্টা চালাতে থাকেন। বেলা সোয়া বারোটা নাগাদ ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়।

হাওড়া ব্রিজের মাথায় উঠে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে নামিয়ে আনার চেষ্টা চালাতে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে ব্যাহত হয় যান চলাচল।












Click it and Unblock the Notifications