অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় ধাক্কা! জরুরি আবেদন শুনল না হাইকোর্ট
অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় ধাক্কা! জরুরি আবেদন শুনল না হাইকোর্ট
ব্যাঙ্ককে মা অসুস্থ। সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে জরুরি ভিত্তিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। যদিও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। মেনকা গম্ভীরের আবেদনকে হাইকোর্টের রেগুলার বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে।

কয়লা পাচার মামলায় মেনকা গম্ভীর
কয়লা পাচায় মামলায় মেনকা গম্ভীরকে এর আগে জেরা করেছে ইডি। সেরকমই আরেকটি জিজ্ঞাসাবাদ পর্বের জন্য তাঁকে ৫ সেপ্টেম্বর দিল্লিতে ডেকে পাঠায় ইডি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের তরফে ইডিকে বলা হয় দিল্লিতে নয়, কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করতে হবে মেনকা গম্ভীরকে। এরপর ১২ সেপ্টেম্বর মেনকা গম্ভীরকে সিজিও কমপ্লেক্সে ডেরে পাঠায় ইডি। সেখানে সেদিন তাঁকে প্রায় ৭ ঘন্টা জেরা করা হয়।

মেনকার বিরুদ্ধে ইডির সওয়াল
মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাঙ্কর যাত্রার জন্য জরুরি ভিত্তিকে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন মেনকা গম্ভীর। মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয় আদালতে। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি এদিন উঠলে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি এই মামলার দ্রুত শুনানিতে আপত্তি করেন। এরপরেই মামলাটি উচ্চআদালতের অবসরকালীন বেঞ্চ থেকে রেগুলার বেঞ্চে স্থানান্তরিত করা হয়।

বিদেশযাত্রায় বাধা পেয়েছিলেন মেনকা
গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যেতে কলকাতা বিমানবন্দরে যান মেনকা গম্ভীর। তবে সেখানে তাঁকে আটক করে অভিবাসন দফতর। ইডি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করায় তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানায় অভিবাসন দফতর। খবর পাওয়ার পরে ইডির আধিকারিকরা বিমানবন্দরে গিয়ে কথা বলেন মেনকা গম্ভীরের সঙ্গে।

আদালত অবমাননা নয়
১০ সেপ্টেম্বরের ঘটনা নিয়ে ইডি ও অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন মেনকা গম্ভীর। যা নিয়ে শুনানি চলে হাইকোর্টে। ৩০ সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, মেনকা গম্ভীরের আটকের ঘটনায় আদালত অবমাননার ঘটনা ঘটেনি। সময় বিভ্রাটের জেরে সেপ্টেম্বরে মেনকা গম্ভীর মধ্যরাতেও ইডির অফিসে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications