মুখে 'খেলা হবে' পায়ে ফুটবল...! সকাল থেকেই রাজপথে বামেদের খেলোয়াররা
মুখে 'খেলা হবে' পায়ে ফুটবল...! সকাল থেকেই রাজপথে বামেদের খেলোয়াররা
বামেদের নবান্ন অভিযানে লাঠিচার্জের বিরুদ্ধে সকাল থেকে চলছে ধর্মঘট। ১২ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে সকাল ৬টা থেকে। ধর্মঘট সফল করতে সকাল থেকেই সর্বত্র পথে বাম যুব নেতারা। কোথাও চলছে অবরোধ তো কোথাও আবার রাস্তার মধ্যেই খেলা চলছে ক্যারাম, ফুটবল। দিনে দুপুরে ব্যস্ত শহর এমন ছবি দেখতে অভস্ত নয়। কিন্ত বনধ সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চিরাচরিত বিক্ষোভের রাস্তা থেকে সরে কিছুটা অভিনব পন্থায় খেলার মাধ্যমে অবরোধ করছেন ধর্মঘটীরা।

খেলা হবে... স্লোগান দিয়ে হচ্ছে ফুটবল খেলা
সচরাচর কলকাতায় রাস্তায় ফুটবল খেলা হচ্ছে তেমন ছবি দেখা যায় না। কিন্তু ধর্মঘট সফল করতে সকাল থেকেই অন্য পথে হাঁটছেন আন্দোলনকারীরা। হাওড়া সহ কলকাতার একাধিক জায়গাতে বনধ সমর্থনকারীদের কলকাতার রাস্তায় ফুটবল খেলতে দেখা গিয়েছে। একেবারে অবরোধ করেই চলছে এই খেলা। একদিকে চলছে ফুটবল খেলা অন্যদিকে আন্দোলনকারীদের মুখে বিতর্কিত খেলা হবে স্লোগান। হাওড়ার দাশনগরের শানপুর মোড়ে রাস্তায় আটকে ফুটবল খেলতে শুরু করেন বাম কর্মী, সমর্থকরা। পরে পুলিশ গিয়ে বল কেড়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি ডোমজুড় থানার একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল খেলা শুরু করেন বাম নেতা-কর্মীরা। খেলার কারনে আটকে যায় বহু গাড়ি। ফলে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়।

চলছে ক্যারাম খেলাও..!
শুধু ফুটবল খেলাই নয়, বিভিন্ন জায়গায় পথ আটকে চলছে ক্যারাম খেলাও। যাদবপুরে রাস্তার উপরেই আন্দোলনকারীদের ক্যারাম খেলার ছবি ধরা পড়েছে। শুধু ক্যারাম, ফুটবল খেলাই নয়, রাস্তার উপরেই ধর্মঘট সফল করতে খেলাধুলোর উপরেই ভরসা আন্দোলনকারীদের। যার জেরে একাধিক জায়গাতে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। কলকাতা সহ সংলগ্ন একাধিক রাস্তায় আন্দোলনকারীদের খেলাধুলোর জেরে আটকে পড়ে একাধিক গাড়ি। আটকে পড়ে অ্যাম্বুলেন্সও।

শান্তিপূর্ণ ভাবেই ধর্মঘট হচ্ছে
এদিন সকালে ধর্মঘটের আংশিক প্রভাব পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও ক্রমশ বদলে যায় কলকাতার ছবিটা। সচল হয় সমস্ত পরিবহণ। সর্বত্রই স্বাভাবিক ছবি ধরা পড়তে থাকে। আর এরপরেই কার্যত কিছুটা পথে নেমেই জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করেন ধর্মঘটীরা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর। একাধিক গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। দোকানপাঠও বন্ধ করার চেষ্টা করা হয়। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতার একাংশে। যদিও ধর্মঘট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে দাবি করেছেন সুজন চক্রবর্তী।
বামেদের ডাকা ধর্মঘটকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকাল থেকে ধর্মঘটকে সফল করতে পথে বাম এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পালটা ধর্মঘটকে ব্যর্থ করতে তৈরি প্রশাসনও। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট করা হয়েছে। এছাড়াও, জেলারও বিভিন্ন জায়গায় চলছে পুলিশের ব্যাপক নজরদারি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications