SSC: নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চাকরি প্রার্থীদের মহামিছিল, অবরুদ্ধ শিয়ালদহ-মৌলালি
SSC: নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চাকরি প্রার্থীদের মহামিছিল, অবরুদ্ধ শিয়ালদহ-মৌলালি
হকের চাকরির দাবিতে রাজপথে মহামিছিল এসএসসি চাকরি প্রার্থীদের। ৯টি সংগঠনের জোট মঞ্চে পথে নেমেছে। হাইকোর্টের নির্দেশ মেনেই এই মহামিছিল। মহামিছিল থেকে নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকরি প্রার্থীরা। শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে।

চাকরি প্রার্থীদের মহামিছিল
নিয়োগ দুর্নীতি নিয়ে আজ ঐতিহাসিক মহামিছিল চাকরি প্রার্থীদের। ৯টি সংগঠন একজোট হয়ে এক মঞ্চে মিছিলে সামিল হয়েছে। শিয়ালদহ থেকে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে মিছিল। শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। গ্রুপ ডি-গ্রুপ-সি চাকরি প্রার্থীরাও এই মহামিছিলে সামিল হয়েছে। এই অরাজনৈতিক মিছিল এই শহরে এই প্রথম। সকলেই নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। পুলিশ প্রথমে অনুমতি না দিলেও আদালতের অনুমতি নিয়েই এই মিছিল করছেন চাকরি প্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
হকের চাকরির দাবিতে পথে নেমেছেন তাঁরা। ২০১৬ সাল থেকে চাকরিতে অনিয়মের অভিযোহ রয়েছে। তাতে শুধু শিক্ষক নয় নিয়োগে দুর্নীতি হয়েছে গ্রুপ ডি-গ্রুপ সি-র ক্ষেত্রেও। এমনকী মাদ্রাসা শিক্ষা কমিশনের প্রতিনিধিরাও সামিল হয়েছেন এই আন্দোলনে। ৯টি মঞ্চ একজোট হয়ে পথে নেমেছেন। এক কথায় মহানগরের রাস্তায় নজিরবিহীন মহামিছিল বললে ভুল হবে না। সকলেই নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সেকারণে তাঁদের মিছিলে সামিল মুখ্যমন্ত্রীর প্রতিকী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।

অবরুদ্ধ মহামগর
চাকরি প্রার্থীদের মহামিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে মহানগর। শিয়ালদ থেকে ধর্মতলার ওয়াই চ্যালেন পর্যন্ত মিছিল চলছে। শিয়ালদহ-মৌলালি একেবারেই অবরুদ্ধ হয়ে পড়েছে। মিছিলে চাকরি প্রার্থীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মাদ্রাসা শিক্ষা কমিশনের চাকরি প্রার্থীরাও সামিল হয়েছেন এই মহামিছিলে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে মধ্য কলকাতা। ধর্মতলার ওয়াই চ্যালেনে ধীরে ধীরে জমায়েত শুরু করেছেন তাঁরা। চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে শহরের ট্রাফিক পরিষেবা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রীকে অনুরোধ
মহামিছিলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাঁরা সরব হলেও মুখ্যমন্ত্রী চাইলে তাঁদের নিয়োগ সম্ভব বলে বারবার দাবি করেছেন চাকরি প্রার্থীরা। তাঁরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তালিকায় থাকা সকলেরই চাকরি হবে। কিন্তু সেই চাকরি এখনও পাননি তাঁরা। উল্টে যাঁরা অযোগ্য তাঁরা এখনও চাকরি করছেন। তাঁদের চাকরি খারিজ করে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications