স্বাস্থ্য ভবনে রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসকদের বৈঠক, বেরোবে সমাধান সূত্র!
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অনশন দশম দিনের পড়েছে। ইতিমধ্যেই ২০০ ঘন্টা পেরিয়ে গিয়েছে অনশন কর্মসূচি। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। আশু সমাধানের জন্য এবার স্বাস্থ্য ভবনে বৈঠক শুরু হল।
আজ সোমবার বেলায় স্বাস্থ্য ভবনে সিনিয়র চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী উপস্থিত। স্বাস্থ্য ভবনের আধিকারিকরাও এই বৈঠকে রয়েছেন। সিনিয়র চিকিৎসকদের ১২ টি সংগঠনকে এই বৈঠকে আহ্বান জানানো হয়। ২৪ জন প্রতিনিধি ১২ টি সংগঠনের তরফ থেকে বৈঠক উপস্থিত।

বেলা সাড়ে ১২ টা থেকে এই বৈঠক স্বাস্থ্য ভবনে বসে। জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবিতে আন্দোলন করছেন। ক্রমাগত অসুস্থ হলেও অনশনের পথ থেকে সরে আসছেন না। ইতিমধ্যেই চার জন অনশনকারী অসুস্থ হয় হাসপাতালে চিকিৎসাধীন। নতুন প্রতিনিধি অনশন শুরু করছেন। এই পরিস্থিতিই দেখা যাচ্ছে।
রাজ্য সরকার এবার জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিকে মান্যতা দিক। অনশন তুলে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা পালন করুক। পরিস্থিতি স্বাভাবিক করতে, চিকিৎসা পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্য সরকার পদক্ষেপ করুক। এমনই চাইছেন সিনিয়র চিকিৎসকরা।
কিন্তু আজকের বৈঠক কতটা ফলপ্রসু হবে? সেই প্রশ্ন উঠছে। কারণ, সিনিয়র চিকিৎসকরা এদিন উপস্থিত থাকছেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এই কথা জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দিক রাজ্য সরকার। জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি এটি। কিন্তু সেই বক্তব্যকে এর আগে মানতে চায়নি রাজ্য সরকার। সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে কি এই বার্তা দেওয়া হবে? বার্তা দিলেও রাজ্য সরকার কি স্বাস্থ্য সচিবকে সরাবে? সেই প্রশ্ন উঠছেই।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ সিনিয়র চিকিৎসকরা করুক। রাজ্য সরকার সিনিয়র চিকিৎসকদের এই বার্তা দিতে পারে।












Click it and Unblock the Notifications